বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বগুড়ায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোকের নির্দেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

বগুড়ায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক উপ-কমিশনার এবং পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলন (৫২) ও তার স্ত্রী মেধা এন্টারপ্রাইজের প্রোপাইটার শাহজাদী আলম লিপি (৪৬)-এর নামে থাকা সম্পত্তি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে ঘোষণা করে ক্রোক ও রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম সম্পত্তি ক্রোক ও রিসিভার নিয়োগের জন্য আদালতে পৃথক দুটি আবেদন করেন। বুধবার সিনিয়র স্পেশাল জজ মোঃ শাহজাহান কবির আবেদন দু’টি মঞ্জুর করে নির্দেশ দেন—ক্রোককৃত সম্পত্তি কোনোভাবেই হস্তান্তর বা স্থানান্তর করা যাবে না।আদালতের আদেশে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সম্পত্তিগুলোর জন্য পৃথক রিসিভার নিয়োগ করা হয়েছে। রিসিভারগণ সংশ্লিষ্ট সম্পত্তির দখল গ্রহণ করে যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ  করবেন এবং নিয়মিত আয়-ব্যয়ের হিসাব আদালতে জমা দেবেন। পাশাপাশি সম্পত্তি থেকে অর্জিত আয় সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি আদালতে পেশ করতে হবে।উল্লেখ্য, মোঃ হামিদুল আলম মিলন বগুড়ার সারিয়াকান্দী উপজেলার তাজুরপাড়া এলাকার মৃত এ এস এম ইবনে আজিজের পুত্র। তার স্ত্রী শাহজাদী আলম লিপি মৃত ডাঃ শহীদুল্লা মন্ডলের মেয়ে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ