শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সখিপুরে প্রতিবন্ধী মেয়েকে হত্যা,  মায়ের আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলের সখিপুরে ২৬ বছরের প্রতিবন্ধী মেয়েকে হত্যা করার পর রান্নাঘরের ধরনার সাথে মা ফাঁসিতে  আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মুচারিয়াপাথার এলাকায় মঙ্গলবার  গভীর রাতে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মা শাহনাজ দীর্ঘদিন যাবৎ কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ও সাজেদা নামের ২৬ বছরের একটি প্রতিবন্ধী মেয়ে আছে। ঘটনার দিন রাতে একই ঘরে মা শাহনাজ, প্রতিবন্ধী সাজেদা ও প্রবাসী ছেলে স্বপনের  বউ  রাবিয়া ছিল। শাহনাজের স্বামী শামসুল গরু পাহারা দেওয়ার জন্য গোয়াল ঘরে ছিল।বুধবার সকালে রান্নাঘর  খুলে দেখে শাহনাজ রান্নাঘরের ধরনার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এমনকি থাকার ঘরে গিয়ে দেখে প্রতিবন্ধী সাজেদাও নড়াচড়া করছে না । পরবর্তীতে সখিপুর থানায় খবর দিলে সখিপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাংগাইল মর্গে  পাঠিয়েছে। সখিপুর থানার ওসি মোহাম্মদ আবুল  কালাম  ভূঁইয়া বলেন,এ বিষয়ে সখিপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে,লাশ দুইটি  ময়নাতদন্তের  জন্য  টাঙ্গাইল মর্গে  পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ