শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সিআইডি প্রধান হলেন ডিরেক্টর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ডিরেক্টর হলেন সিআইডি প্রধান ছিবগাত উল্লাহ। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি  মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম।গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৬৯তম বোর্ড সভা বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। ঐদিন সিআইডি প্রধান কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান বাহারুল আলম ,বিপিএম। সভায় বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন নীতিগত বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ