শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

পরিবেশ অধিদপ্তরের অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

২৯/১২/২০২৫ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত ঢাকা জেলার সাভার উপজেলাধীন শ্যামলাসি, ভাকুর্তা এলাকায় অবস্থিত “মেসার্স তাহা ব্রিকস্” নামক ইটভাটাটির কিলন ও চিমনী ভেঙে ইটভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।সেইসাথে ডাটাটির সেবা (বিদ্যুৎ) সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া, একই এলাকার “মেসার্স বিসিএম এন্ড কোং-০২” নামক ইটভাটার কাঁচা ইট এক্সেভেটর দিয়ে ভেঙে দেওয়ার পাশাপাশি ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। সেইসাথে ভাটাটির সেবা (বিদ্যুৎ) সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ মোবাইল কোর্ট পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাজ্জাদ জাহিদ রাতুল- এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব মোসা: জেসমিন আক্তার ও পরিদর্শক জনাব নয়ন কুমার রায়। উক্ত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বহর, বাংলাদেশ পুলিশের একটি বহর, এক প্লাটুন র‍্যাব, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষ কর্মীরা উপস্থিত ছিলেন। বায়ুদূষণরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ