শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

যুব মহিলা লীগের নেত্রীর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলের সখিপুরে এক ইউনিয়ন যুবলীগ আহবায়কের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেছে উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি।শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আটটার দিকে ওই মামলায় সখিপুর পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অভিযুক্ত আজাদকে গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ।আজাদ উপজেলার কালিয়ান গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।সখিপুর থানা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি সানজিদা শারমিন লিমা একই উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন যুবলীগ আহবায়ক
আজাদ রানার (৩৫) বিরুদ্ধে টাংগাইল নারী ও শিশু নির্যাতন আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশেই শুক্রবার সখিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতে আজাদকে গ্রেফতার করা হয়েছে।সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, আদালতে ধর্ষন মামলা হয়েছে। আদালতের নির্দেশে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ