শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

পরিবেশ অধিদপ্তরের অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৫ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন ঋষিপাড়া ও গৈস্তাবাজার এলাকায় অবস্থিত (১) মেসার্স ইমন ব্রিকস ও (২) মেসার্স এন বি এম ব্রিকস এন্ড কোং নামক ০২ (দুইটি) ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। উল্লেখ্য যে, উভয় ইটভাটারই চিমনি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে দিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়াও পল্লী বিদ্যুতের সহযোগিতায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়েছে। এছাড়া কেরানীগঞ্জ উপজেলাধীন ঋষিপাড়া এলাকায় অবস্থিত একটি সীসাভাট্টি (নামবিহীন) প্রতিষ্ঠানের স্থাপনা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ মোবাইল কোর্ট পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়জুন্নেছা আক্তার- এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব নয়ন কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক জনাব সৈয়দ ফরহাদ হোসেন, উপপরিচালক জনাব সৈয়দ আহমেদ কবীর এবং ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান, পরিদর্শক জনাব এস এম মনজুর-উল-আলম। উক্ত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশের একটি বহর, এক প্লাটুন র‌্যাব, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষ কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ