জনতার কন্ঠ
সিআইডি প্রধানের সাথে KOICA প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ করেছেন।০১ ডিসেম্বার নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে KOICA (Korea International Cooperation Agency) প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। KOICA-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন Mr. No Min Ju, Team Leader; Mr. Ryu Hyeon Uk, Deputy Director; Ms. Lim Gyurhee, Assistant Program Manager; Mr. Murugaraj, Advisor, Cyber Security; Mr. Kim Chung Yup, Advisor, N-SOC and Policy; এবং Mr. Kim Isaac, Operation Coordinator।সাক্ষাৎকালে National Cyber Security Agency (NCSA) প্রকল্পের আওতায় বাংলাদেশের সাইবার সিকিউরিটির কার্যক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক জোরদারকরণ, এবং AI প্রযুক্তি ব্যবহার করে পুলিশের সেবাসমূহকে আরও সুষম ও সুসংবদ্ধ করার উপায় বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে প্রযুক্তিনির্ভর যৌথ উদ্যোগ ও প্রশিক্ষণ কার্যক্রম, এবং দেশের সাইবার নিরাপত্তা কাঠামো উন্নয়নের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাতকালে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি জনাব মো. আবুল বাশার তালুকদার, বিশেষ পুলিশ সুপার জনাব মো. জাহিদুল ইসলাম, বিপিএম (সেবা), বিশেষ পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।