জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় তুহিন ইসলাম (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার ঘাটাইল টু সাগরদিঘী আঞ্চলিক সড়কের দেওপাড়া ইউনিয়নের মাকড়াই কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তুহিন একই এলাকার ভ্যানচালক মো. শামীম মিয়ার ছেলে। শিশুটি বাড়ির পাশেই অবস্থিত মাকড়াই মদিনাতুল উলুম মাদ্রাসা মাদরাসার প্লে শ্রেণীর ছাত্র ছিলো। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তুহিন তার মায়ের সাথে হাত ধরে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে মাকড়াই ব্রিজ সংলগ্ন পৌঁছালে হঠাৎ তুহিন মায়ের হাত ছেড়ে দৌড় দেয় এ সময় চলন্ত একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
