শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

মির্জাপুরে শি*শুকে ধ*’র্ষ*’ণ চেষ্টার অভিযোগে রেলগেটম্যান আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলের মির্জাপুরে ১৩ বছরের এক শিশুর সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে হানিফ মিয়া (৪৫) নামে এক রেলগেটম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্পমহেড়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত হানিফ জয়দেবপুর–যমুনা সেতু রেল সড়কের মহেড়া রেল ক্রসিংয়ের গেটম্যান হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হানিফ টাকার প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক শিশুকে রেল স্টেশনের আবাসিক ভবনে ডেকে নেয় এবং সেখানে অনৈতিক আচরণের চেষ্টা করে।এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গেলে শিশুটি ভবন থেকে বেরিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা এসে অভিযোগ করেন, হানিফ শিশুটিকে টাকার লোভ দেখিয়ে ঘরে নিয়ে অনৈতিক কাজের চেষ্টা করেছে এবং ঘটনাটি জানালে ভয়ভীতি দেখিয়েছে।খবর পেয়ে স্থানীয়রা হানিফকে আটক করে গণপিটুনি দেয় এবং বিকেলে মির্জাপুর থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বলেন, “রেল সড়কের মহেড়া ক্রসিংয়ের গেটম্যান হানিফের বিরুদ্ধে এক শিশুর সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ