শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

টাঙ্গাইলে মেরাজ হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলে মেরাজ হত্যাকান্ডের প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। জানা যায় যে, ভিকটিম মেরাজ (১৭) ও ধৃত আসামী মোঃ সোহেল (২০) একই এলাকার বাসিন্দা এবং একে উপরের বন্ধু। গত ০৪ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ২০:০০ ঘটিকায় ব্যাডমিন্টন খেলার কথা বলে ধৃত আসামী ভিকটিম মেরাজ কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ধৃত আসামী এবং ভিকটিমের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম মেরাজ খেলা বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে টাঙ্গাইল জেলার সদর থানাধীন বীরপুশিয়া সাকিনস্থ জুম্মাবাড়ি জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার উপর পৌছালে ধৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম মেরাজ কে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের দাদা টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ-০৬ এপ্রিল ২০২৫ খ্রি., ধারা- ৩২৩/৩২৪/৩০৭/৫০৬ সংযোজন ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলা রুজুর পর সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল ধৃত আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সিপিসি-২ , র‍্যাব-১, উত্তরা ঢাকা এর সহায়তায় ০৪ অক্টোবর ২০২৫ খ্রি. অনুমান সন্ধ্যা ১৮:২০ ঘটিকায় ডিএমপি ঢাকার দক্ষিনখান থানাধীন গাওয়াইর বাজার, মাদ্রাসা রোড, উমর ফারুক জেনারেল স্টোর এর সামনে হতে টাঙ্গাইল জেলার সদর থানার মেরাজ (১৭) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী ১। মোঃ সোহেল (২০), জেলা- টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ