শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

সখিপুরে মৎস্যজীবীদের মাঝে পোনাসহ উপকরণ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলের সখিপুরে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, চারা ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গৃহস্থালী পুকুরে মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে নির্বাচিত উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মোহাম্মদ সবুর রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান,  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, গৃহস্থালী পুকুরে মাছ চাষকে উৎসাহিত করতে উপকারভোগীদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, চারা ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। এসব উপকরণ সঠিকভাবে ব্যবহার ও পরিচর্যার মাধ্যমে পরিবারে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত মাছ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব হবে।তিনি আরও বলেন, পুকুরের পাশাপাশি বাড়ির আঙিনায় সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টি নিশ্চিত হবে এবং কৃষকদের আয় বৃদ্ধিতেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান অতিথি এডভোকেট আহমেদ আযম  খান বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পুষ্টির চাহিদা মেটাতে পুকুরে মাছ চাষ সহ পুকুর পাড়ে সবজি চাষ ও বৃক্ষরোপণে বিশেষ গুরুত্ব দিয়েছেন।  উল্লেখ্য, উপজেলার উপকারভোগীর প্রত্যেককে ৩ হাজারটি মাছের পোনা, ১০৫ কেজি মাছের খাদ্য, ১০টি বেগুনের চারা, ১০টি মরিচের চারা, ৫টি পেঁপের চারা, ৫ কেজি চুন এবং লাউ, কুমড়া, কলমী শাক, ভুট্টা ও ধুন্দলসহ পাঁচ ধরনের সবজির বীজ বিতরণ করা হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ