বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সখিপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও নতুন কুঁড়ি প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
জনতার কন্ঠ ডেস্ক
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বুধবার (২২ এপ্রিল)উপজেলার কচুয়া পূর্ব পাড়া এলাকায় ৫০০ গ্রাম গাঁজাসহ সুরুজ আলী (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি সুরুজ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নছিম উদ্দিন ও আলমগীর নামে আরও দুইজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শীলা নছিম উদ্দিনকে ৩ মাস এবং আলমগীরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং আটককৃত সুরজ আলীর নামে নিয়মিত মামলা রুজুর করার আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান।

টাঙ্গাইলের সখিপুরে উপজেলা পর্যায়ে
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল)সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মোহাম্মদ ছবুর রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকের আহমেদ, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. ডালিম মিয়া প্রমুখ। উক্ত সভায় উপজেলার স্কুল, কলেজ, মাদরাসার প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ক্রীড়া শিক্ষকবৃন্দ সহ ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ