সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সখিপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম -রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন, সখিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনা পারভীন, সখিপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ শরীফুল ইসলাম ,আহ্বায়ক এনামুল হক, সাংবাদিক আমিনুল ইসলাম, ফারুক লিপু প্রমুখ। শুক্রবার সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন এবং উপজেলার পৌর,১০টি ইউনিয়নের ২৪০টি কেন্দ্রে ৬ মাস বয়স থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের আগামী ৩ সপ্তাহ টিকা দেওয়া হবে। কমিউনিটির মাধ্যমেও টিকা দেওয়া হবে। আগামী মাসের ২০তারিখ পর্যন্ত এ
ঠিকাদার  কার্যক্রম চলবে। উপজেলায় প্রায় ৩০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহানা পারভীন বলেন, উপজেলার মাঠ পর্যায়ে প্রতিটি শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানে আমরা বদ্ধপরিকর।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ