সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সিআইডির ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন করা হয়েছে।অদ্য ১৯/০৪/২০২৬ খ্রি. তারিখে সিআইডি সদর দপ্তর, ঢাকায় দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা(জানুয়ারী-মার্চা/২০২৬)-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি  মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।উদ্বোধনী বক্তব্যে সভাপতি বলেন, এ ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত তিন মাসে সংঘটিত অপরাধ, অর্জিত সাফল্য এবং চলমান মামলাসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি তদন্ত কার্যক্রমে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধান নির্ধারণে গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, সমসাময়িক উৎকর্ষ পদ্ধতি অনুসরণ করে তদন্তের মাধ্যমে মামলার নিষ্পত্তির হার বৃদ্ধি, ডিটেকশন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করা এবং সার্বিক তদন্ত প্রক্রিয়াকে গতিশীল করার বিষয়ে সভায় দিকনির্দেশনা প্রদান করা হবে। এছাড়া আগামী সময়ের জন্য কার্যকর কর্মপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে তদন্ত, ইনকোয়ারি ও অপরাধ দমন কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার উপায় নিয়েও আলোচনা করা হবে। শেষে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার উদ্বোধন ঘোষণা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি  মো. মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে বলেন, সিআইডি বাংলাদেশ পুলিশের এপেক্স ইনভেস্টিগেশন ইউনিট হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম ও আস্থার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এ সংস্থার তদন্ত কার্যক্রম দেশের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। তিনি আরও উল্লেখ করেন, সিআইডির ফরেনসিক প্রতিবেদন আদালত কর্তৃক স্বীকৃত এবং এর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। এ আস্থা অটুট রাখতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।সিআইডি সদর দপ্তরে আয়োজিত এ সভায় সিআইডির জেলা পর্যায়ের সকল ইউনিটের কর্মকর্তাগণ অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ