রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বনবিভাগের লোকজন সখিপুরবাসীর উপর কোন অন্যায় অত্যাচার করতে পারবে না – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
জনতার কন্ঠ ডেস্ক
 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, যেহেতু আটিয়া বন অধ্যাদেশ ৮২ আইন বিলুপ্ত করব, সেহেতু  বন বিভাগের লোকজন সখিপুরবাসীর উপর কোন অন্যায় অত্যাচার করতে পারবে না। তিনি বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি বিগত ৫৪ বছরের উন্নয়ন পাঁচ বছরে করবো ইনশাল্লাহ।
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় আদর্শ বালিকা বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশনের এক তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীর শিরীন আক্তার এর সভাপতিত্বে, শিরিরচালা- সাড়াসিয়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এলজিইডির টাঙ্গাইলের নির্বাহী  প্রকৌশলী কামরুজ্জামানের সভাপতিত্বে ও সখিপুর উপজেলা মাঠ, হতেয়া (গাবল) বৈশাখী মেলা পরিদর্শনকালে   মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও টাঙ্গাইল-০৮ আসনের জাতীয় সংসদ সদস্য

smart

অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অর্থ বিভাগের উপসচিব আমিন শরীফ সুপন, টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, সখিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনী, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার,  শাহজাহান সাজু (সাবেক ইউপি চেয়ারম্যান), উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, কাকরাজান ইউনিয়ন বিএনপির  আহ্বায়ক আমির হামজা প্রমুখ। জনাব আযম খান আরো বলেন, অচিরেই সখিপুরে ২৫ টি সড়কের উন্নয়ন কাজ দৃশ্যমান হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ