রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন —প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন
—প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন। ঠিক আগামী দিনেও বিএনপি সব সময়ই সাংবাদিকদের সংবাদ পত্রের স্বাধীনতার পক্ষে কাজ করে যাবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।শনিবার (১৪ মার্চ) সাংবাদিকদের সাথে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন এ মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করে।এসময় টাঙ্গাইলকে আধুনিক টাঙ্গাইল গড়তে এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও কিশোর গ্যাং মুক্ত একটা নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী।সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু:জুবায়েদ মল্লিক বুলবুল ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, সাধারন গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, দ্যা ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নিবাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীষ শেখর, প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেতমজুর পাটির সভাপতি ওয়াহেদুজ্জামান মতি সহ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ