রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সখিপুরে কাউন্সিলর প্রার্থী রবিনের উদ্যোগে ৫ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

টাঙ্গাইলের সখিপুর উপজেলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনজুরুল ইসলাম রবিনের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।এ সময় মনজুরুল ইসলাম রবিন বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্যই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও তিনি অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।স্থানীয়রা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন এবং এজন্য তারা মনজুরুল ইসলাম রবিনকে ধন্যবাদ জানান।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ