জনতার কন্ঠ ডেস্ক
আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের সখিপুর উপজেলায় মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯মার্চ) বিকেলে প্রশিকা সখিপুর শাখা কার্যালয়ে এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। বেসরকারি সংস্থা প্রশিকা ইনস্টিটিউট অব স্কিল ফর এমপ্লয়মেন্ট সখিপুর শাখা বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করেন। বিনামূল্যে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের ভাতা ও সনদপত্র প্রদান করা হবে। প্রতিটি কোর্সে ২৪ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।প্রশিক্ষণ উপলক্ষে প্রশিকা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রশিকার কেন্দ্রীয় ব্যবস্থাপক প্রবীর কুমার সাহা। আলোচনায় অংশ নেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম, সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, প্রশিকার পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মনসুর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল শাকের, প্রকল্প সমন্বয়কারী সাইদুর রহমান, প্রশিকার টাঙ্গাইল অঞ্চল -২ এর বিভাগীয় ব্যবস্থাপক মো. রতন মিয়া সহ প্রশিকার অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রশিক্ষনার্থীবৃন্দ।
স্টাফ
হ রিপোর্টার