সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সখিপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

জনতার কন্ঠ ডেস্ক 

সখিপুরে ভ্রাম্যমান আদালতে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইলের সখিপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অনুমতি, ইন্সুরেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রত্যেক ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ২হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা এ দন্ডাদেশ দেন এবং ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।এ সময় সখিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর রতন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

৮ মার্চ ২০২৬, সখিপুর,টাঙ্গাইল।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ