- জনতার কন্ঠ ডেস্ক
র্যাবের অভিযানে টাঙ্গাইল জেলার বাসাইল থানার স্বামী কর্তৃক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি আকাশ (২৫) গ্রেফতার হয়েছে।সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নিউটেক্স নিট ফ্যাশন এলটিডি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। রবিবার (২৫ জানুয়ারী) সকালে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহারের বিবরণে জানা যায় যে, ধৃত আসামী আকাশ (২৫), জেলা-টাঙ্গাইল ও বাদী স্বামী-স্ত্রী। ধৃত আসামি কৌশলে বাদীর আপত্তিকর স্থির চিত্র ও ভিডিও মোবাইলে ধারন করে রাখে। বিবাহের পরে যৌতুকের জন্য মারপিট করলে ভিকটিম যৌতুক মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে ধৃত আসামি তার মোবাইলে ভিকটিমের ধারণকৃত আপত্তিকর স্থির চিত্র ও ভিডিও ভিকটিমের মোবাইলে সরবরাহ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ৪ জানুয়ারি টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব -১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়।এরই প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পর আভিযানিক দল শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নিউটেক্স নিট ফ্যাশন এলটিডি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত পর্নোগ্রাফি মামলার আসামী আকাশ (২৫), জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।